< Tinni Anwar Mohila College

তিন্নি আনোয়ার মহিলা কলেজ

Tinni Anwar Mohila College

College Code: 9080, EIIN: 134882

অধ্যক্ষের বাণী

“নারী শিক্ষার ভবিষ্যৎ আপনাদের হাতে”এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে সুন্দর ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে আধুনিক ও মনোরম পরিবেশে অনন্য ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হিসেবে তিন্নি আনোয়ার মহিলা কলেজ আনুষ্ঠানিকভাবে ২০০৯ সালের ২৭ জুলাই আত্ন প্রকাশ করে । পাঠ পরিকল্পনা অনু্যায়ী নিয়মিত ক্লাস পরীক্ষা গ্রহণ ও মূল্যায়ন এবং প্রত্যেক শিক্ষার্থীকে নিবির পরিচর্যা করা হয় । সৃজনশীল তথা সার্বিক বিকাশের লক্ষ্যে পড়াশুনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে নিয়োজিত রাখা হয় । উল্লেখ করা যেতে পারে,২০১৯ সালে পাশের হার ৯৫.২৪% । তাছাড়া কলেজটি জাতীয় শিক্ষাসপ্তাহ ২০১৭ ও ২০১৮ সালে পর পর দু’বার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ হিসাবে স্বীকৃতি লাভ করে । এ প্রাপ্তির পেছনে রয়েছে বিজ্ঞ, যোগ্য পরিচালনা পর্ষদ ও একদল নিবেদিত শিক্ষকবৃন্দ । আমি মনে করি,নারী উন্নয়ন মানে পরিবারের উন্নয়ন । পরিবারের উন্নয়ন মানে সমাজের উন্নয়ন। কাজেই উন্নয়নের মূল্ধারার নারী শিক্ষাকে অগ্রাধিকার দেয়া উচিত ।

“তিন্নি আনোয়ার মহিলা কলেজে” শিক্ষার্থীদের মাঝে ন্যায় বোধ, কর্তব্য ও অধিকার বোধ,সততা বোধ,শৃঙখলা ইত্যাদি মানবিক গুনাবলি বিকাশে অঙ্গীকারবদ্ধ। সকলের আন্তরিক প্রয়াসে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌছাঁতে পারবো ইনশাল্লাহ।